এপ্রিলে বন্ধ হচ্ছে এলজির মোবাইল ডিভিশন!
এলজি তাদের স্মার্টফোন ব্যবহার বন্ধ করবে অথবা বিক্রি করে দেবে এমন খবর বেশ আগেই শোনা যাচ্ছিলো। যদিও কোম্পানিটি এমন দাবিকে অস্বীকার করেছে। তবে কোরিয়ার সংবাদমাধ্যম ডংএ আরেকটি খবর প্রকাশ করেছে যে আরও খারাপ কিছু হওয়ার আভাস দিয়েছে।
এলজি ইতিমধ্যেই তাদের মোবাইল ব্যবসা বিক্রির জন্য সম্ভাব্য ক্রেতা হিসেবে ভিনগ্রুপ এবং ভক্সওয়াগেন এর সাথে আলোচনা করেছে। তবে উভয় আলোচনা ব্যর্থ হয়েছে। আন্তর্জাতিক বাজারের এক শতাংশ শেয়ার দখলে থাকা এলজি যে মূল্য চেয়েছে তা অনেক বেশিই মনে করেছে উভয় প্রতিষ্ঠান।
এর ফলে এখন সামনে একই পথই দেখছে এলজি, তা হলো মোবাইল ডিভিশন বন্ধ করে দেয়া। ডংএ জানিয়েছে, এপ্রিলের প্রথমদিকেই কর্মীদেরকে চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দেয়া হতে পারে। যদিও কোম্পানিটি তার মোবাইল ডিভিশনের কর্মীদের গৃহস্থলী পণ্য ও অটোমোটিভ ডিভিশন এবং অন্যান্য সহযোগি প্রতিষ্ঠান যেমন এলজি এনার্জি সল্যুউশনে রাখার চেষ্টা করবে।
এলচি ইতিমধ্যেই নতুন স্মার্টফোন আনার প্রক্রিয়া স্থগিত করেছে। এর মধ্যে এলজি ভি৬০ এর পরবর্তী সংস্করণ রেইনবোও রয়েছে। তবে এলজি রোলেবল তৈরির প্রক্রিয়া চলমান রয়েছে, তবে শেষ পর্যন্ত বাণিজ্যিকভাবে উন্মোচন হবে কিনা সেটি নিয়ে সন্দেহ রয়েছে।
ডিবিটেক/বিএমটি